প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 31, 2025 ইং
কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল

ইয়াসিন আরাফাত , নিজেস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।
এ উপলক্ষে বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় শহরের ফয়লা সড়কে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে পবিত্র কুরআন খতম, দোয়া মাহফিল, কালো ব্যাজ ধারণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শোক পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি'র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান লাল্টু, উপজেলা বিএনপি নেতা এ এইচ এম আলিম, গোলাম রব্বানী, বাবুল আক্তার, সোহরাব হোসেন রাজু, মুন্সি কামরুল ইসলাম, আফতাব আহমেদ, ইঞ্জিনের তৌহিদুর রহমান বাবলু শাহজাহান আলী খোকন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন পৌর কৃষক দল আহ্বায়ক কারী ফোরকান উদ্দিন।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সবশেষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরে কালীগঞ্জ উপজেলাসহ দেশজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD